শুক্রবার এক শোকবার্তায় এ কথা বলেন তিনি।
অগ্নিকাণ্ডে নিহত, আহতদের পরিবারের প্রতি শোক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এফবিসিসিআই সভাপতি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
.png)
ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব), এফবিসিসিআই ফায়ার সেফটি কাউন্সিলসহ সংশ্লিষ্টদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনের নির্দেশ দিয়েছেন মাহবুবুল আলম।
এছাড়া আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিসসহ সাহায্যকারী সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।