ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এবার ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫০, ১ মার্চ ২০২৪
এবার ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন
ছবি- সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুনের ২৪ ঘণ্টা না যেতেই এবার ওয়ারীতে একটি রেস্টুরেন্টে আগুনের খবর পাওয়া গেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ওয়ারীর পেশওয়ারাইন নামে একটি রেস্টুরেন্টে আগুন লাগে। আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। ১৬ মিনিটের মাথায় রেস্টুরেন্টে পৌঁছে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, রেস্টুরেন্টটির কিচেনে আগুন লেগেছিল। হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়, ওয়ারীর রেস্টুরেন্টে আগুন লাগার খবর পেয়ে সূত্রাপুর থেকে দুটি ইউনিট ও সিদ্দিকবাজার থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঐ আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!