শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে এক্সেস রোডের তিনতলা একটি ভবনের ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’নামের হিমাগারটিতে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট ১০টি ইউনিট প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগ্রাবাদ স্টেশন থেকে ছয়টি, চন্দনপুরা স্টেশন থেকে দুটি ও লামার বাজার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
.png)