ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বদলগাছীতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১ মার্চ ২০২৪
বদলগাছীতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার গোড়শাহী মধ্য পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন উপজেলার  ওই গ্রামের তছির উদ্দিনের ছেলে।

নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম বলেন, বাবা বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে বসবাস করতেন। বৃহস্পতিবার মধ্য রাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন লাগা দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। কিন্তু আগুন নেভানোর আগেই বাবা আগুনে পুড়ে মারা যায়। একই সঙ্গে দুটি ছাগলসহ ঘরের কিছু আসবাবপত্র পুড়ে যায়।

বদলগাছী থানার ওসি মাহাবুবুর রহমান বসতবাড়িতে আগুনে পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বলেন, শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারকে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করাসহ কিছু শুকনা খাবার দেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!