ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
টিসিবির মাসব্যাপী কর্মসূচি

সয়াবিন তেল ১০০ টাকা, চালের কেজি ৩০

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৭, ১৭ জানুয়ারি ২০২৪
সয়াবিন তেল ১০০ টাকা, চালের কেজি ৩০
ফাইল ফটো

দেশজুড়ে মাসব্যাপী নিম্ন আয়ের পরিবারের কাছে এ ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ কর্মসূচির আওতায় প্র‌তি লিটার বোতলজাত সোয়াবিন তেল ১০০ টাকা, প্র‌তি‌ কে‌জি চাল ৩০ টাকা এবং ডাল ৬০ টাকায় বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জা‌নিয়েছেন।

তিনি জানান, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, ডাল ও চাল) দিতে সারা দেশে জানুয়া‌রি মাসের বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

Advertisement

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, একজন ফ্যামিলি কার্ডধারী ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো পরিচালনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!