ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাড়ল রিজার্ভ, যুক্ত হলো ৬৮ কোটি ৯৮ লাখ ডলার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৭, ১৫ ডিসেম্বর ২০২৩
বাড়ল রিজার্ভ, যুক্ত হলো ৬৮ কোটি ৯৮ লাখ ডলার
ফাইল ফটো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়েছে। এর ফলে রিজার্ভ আরো কিছুটা বেড়েছে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

এর আগে, ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ’র নির্বাহী পর্ষদের বৈঠকে ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব অনুমতি পায়।

Advertisement

বৃহস্পতিবার দেশের রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আইএমএফের শর্ত (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ এখন ১৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়াও চলতি মাস ডিসেম্বরে এডিবির ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার ৯ কোটি ডলারসহ অন্যান্য সোর্স থেকে আরো ১৩ কোটি ডলার আসবে। এসব অর্থের ওপর ভর করে রিজার্ভ কিছুটা বাড়বে। সব মিলিয়ে ডিসেম্বরে রিজার্ভে যোগ হবে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!