চলমান কপ-২৮ সম্মেলনে অংশ নিয়ে এ ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
তিনি বলেন, জলবায়ু সংক্রান্ত আরো কর্মকাণ্ডে সাড়া জাগাতে একটি নীতি সংশোধনের অংশ হিসেবে ২০২৪ থেকে ২০২৫ সালের অর্থায়নের জলবায়ু-সম্পর্কিত প্রকল্পগুলোতে বার্ষিক ব্যয় বাড়িয়ে ৪৫ শতাংশে উন্নীত করা হবে। যা আগে ছিল ৩৫ শতাংশ।
.png)
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনভিত্তিক ব্যাংক এ সংক্রান্ত প্রকল্পে ৪০ বিলিয়ন খরচ করবে, যা আগের চেয়ে ৯ বিলিয়ন ডলার বেশি।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা না গেলে বিপর্যয় দেখা দেবে। তাই এটি বাস্তবায়নের এটি সময়সীমা বেঁধে দেওয়া প্রয়োজন। বৈশ্বিকভাবে অবশ্যই ক্ষয়ক্ষতি পোষাতে অর্থ বরাদ্দ রাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে।