ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ফ্যামিলি কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৭, ১৪ নভেম্বর ২০২৩
ফ্যামিলি কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য
ফাইল ফটো

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, রাজধানীতে ফ্যামিলি কার্ড ছাড়াও টিসিবির পণ্য বিক্রি করা হবে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাণিজ্য সচিব জানান, মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরেও এই পণ্য বিক্রি হবে। এর ফলে নতুন করে ৯ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসবেন।

তপন কান্তি ঘোষ জানান, ট্রাকে প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি আলু ৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করা হবে। একেকজন ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

Advertisement

প্রতিটি ট্রাক থেকে প্রায় ৩০০ জনকে এই পণ্য দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিন (শুক্র-শনিবার) ছাড়া সব কার্যদিবসে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: টিসিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!