বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। তবে, লেনদেনের শেষদিকে এসে বিমা বাদে অন্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোর শেয়ার দাম বাড়ার ধারা অব্যাহত থাকে। ফলে, একদিকে দাম বাড়ার ক্ষেত্রে আধিপত্য দেখায় বিমা খাত, অন্যদিকে টানা চার কার্যদিবস বাড়ে মূল্যসূচক।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ১৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা কোম্পানি রয়েছে ৪৮টি। আর দাম কামার তালিকায় বিমা কোম্পানি আছে একটি বিমা কোম্পানি।
.png)
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫১২ কোটি ২১ লাখ টাকা।
অপরদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৬টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪ কোটি ১৩ লাখ টাকা।