ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৮১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৫, ১০ অক্টোবর ২০২৩
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৮১ কোটি টাকা
ফাইল ফটো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮১ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।   জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটি ৪২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সী পার্ল বীচ ৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ন্যাশনাল ব্যাংক ৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

Advertisement

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ২ কোটি ২৪ লাখ, এমারেল্ড অয়েল ৬ কোটি ২৫ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১ কোটি ২৪ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৪১ লাখ, রিপাবলিক ইন্স্যুরেন্স ১ কোটি ১০ লাখ ও সোনালী পেপার ২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!