রোববার রাজধানীর বিভিন্ন এলাকার বাজার যাচাই করে এমন তথ্যই উঠে এসেছে।
বিক্রেতারা বলছেন, গত দুইদিনের তুলনায় আজ বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেশি। তাই কেজিপ্রতি দাম কমেছে।
.png)
কারওয়ান বাজারে কাঁচা মরিচ বিক্রেতা শেখ রাকিব জানান, কয়েক দিন কাঁচামরিচের আমদানি বন্ধ ছিল। তাই এর দাম বেড়েছিল। এখন আমদানি স্বাভাবিক হওয়ায় এক ধাক্কায় কাঁচা মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে। আমরা ১৫০ টাকা কেজিতে মরিচ বিক্রি করছি।
তবে বাজারে অন্য সবজির দাম স্থিতিশীলই রয়েছে। দাম কমেনি ডিম, আলুরও। বেগুন ১২০ টাকা কেজি, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, কচুর লতি আটি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ১২০ টাকা, টমেটো ১৮০ টাকা, গাজর ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।