জানা গেছে, সরবরাহ বাড়ায় এক দিনের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচে ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত দাম কমেছে। এর আগে, দেশের কাঁচা মরিচের বাজারে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে।
কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। একটু ভালো মানের মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। গত রোববার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
.png)
বিক্রেতারা জানান, ভারত থেকে আমদানি বাড়ায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। আর ক্রেতাদের দাবি, সরকারের উচিত বাজারে মনিটরিং ব্যবস্থা জোরদার করা। এতে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে।
এদিকে, ক্রেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডা এড়াতে মরিচের ঝাকার ওপর দাম লিখে রেখেছেন বিক্রেতারা। তারা বলেন, মরিচ বেচাবিক্রি নিয়ে প্রতিনিয়তই ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। তাই দাম লিখে রেখেছি।
পাইকারি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলেন, ভারত থেকে মরিচ আসায় দাম কমতির দিকে। এ ধারা অব্যাহত থাকলে শিগগিরই দাম নাগালের মধ্যে চলে আসবে।