ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় কাঁচা মরিচের বাজা‌রে অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ৪ জুলাই ২০২৩
কুমিল্লায় কাঁচা মরিচের বাজা‌রে অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

কাঁচা মরিচের বাজা‌র তদারকিতে কুমিল্লায় অভিযান পরিচালনা করে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জেলায় টানা দুইদিনের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার নগরীর রাজগঞ্জ ও নিউমার্কেট এলাকার কাঁচা মরিচ ও নিত্যপণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও ইচ্ছামতো দামে কাঁচা মরিচ বিক্রির অভিযোগে মেসার্স তাহের মিয়া অ্যান্ড সন্স আড়তদারকে তিনি হাজার টাকা, নুর ইসলামের সবজির দোকানকে এক হাজার টাকা, তাজুলের সবজির দোকানকে ৫০০ টাকা এবং রুবেলের সবজির দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখায় চৌধুরী স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এর আগে, সোমবার কুমিল্লার বৃহৎ পাইকারি বাজার নিমসার, দীঘিরপাড়, রানীর বাজার ও বাদশা মিয়ার বাজারে কাঁচা মরিচসহ নিত্যপণ্যের দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি করাসহ ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। 

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!