শুক্রবার রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২১০-২২০ টাকা, লেয়ার ৩৪০-৩৫০ টাকা, পাকিস্তানি মুরগি ৩৪০-৩৫০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা। গত সপ্তাহে এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি ১৮৫ থেকে ১৯৫ টাকা দরে।
.png)
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে।
তবে ক্রেতারা বলছেন, কারণ ছাড়াই নানা অজুহাতে বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। খুচরা বাজারে মনিটরিং বাড়ালে এমনটা হতো না।
এদিকে, বাজারে নতুন আলু প্রতি কেজি ৬০ টাকা ও আগের আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়া ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
কাঁচাবাজারে তুলনামূলক কম দাম পেঁপে আর মিষ্টি কুমড়ার, প্রতি কেজি ৪০ টাকা। বরবটি, টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ১২০-এ গাজর, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
এছাড়া মাছের বাজারে কিছুটা কমেছে পাঙ্গাসের দাম। ২০০ টাকা মাধ্য পাওয়া যাচ্ছে এই ছোট পাঙ্গাস। তেলাপিয়া ২৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল প্রতি কেজি ৩২০ থেকে ৪০০ টাকা। পাবদা, টেংরা, কইসহ দেশীয় মাছের দাম বাজার ও আকারভেদে ৪৫০-৭৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।