শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৮৩ ডলার ০১ সেন্টে।
দৈনিক ভিত্তিতে সোনারদরপতন ঘটলেও মাসিক হিসাবে বেড়েছে। সবমিলিয়ে চলতি মাসে এখন পর্যন্ত দামি ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ।
.png)
অ্যাক্টিভ ট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, আগামী সপ্তাহে বৈঠকে বসবে ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। ধারণা করা হচ্ছে, আরেক দফায় সুদের হার বাড়ানোর ঘোষণা দেবেন তারা। এ প্রত্যাশায় ডলারের দাম বেড়েছে। ফলে নিরাপদ আশ্রয় সোনার দাম কমেছে।
তিনি আরো বলেন, চলতি মাসের শুরু থেকে গ্রিনব্যাকের দর কমছিল। আমেরিকান ব্যাংকিং সেক্টরে অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কায় এ অবমূল্যায়ন ঘটে। ফলে লাভের মুখ দেখেছে বুলিয়ন মার্কেট।
বিশ্বজুড়ে ব্যাংক খাতে সংকট দেখা দেওয়ায় মধ্য এপ্রিলে সোনার দাম ব্যাপক বৃদ্ধি পায়। আউন্সপ্রতি দর দাঁড়ায় ২০৪৮ ডলার ৭১ সেন্ট। বিগত ১ বছরের মধ্যে তা সর্বোচ্চ।