ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

টানা ৯ দিন উত্থান, সাড়ে ৫ মাসে সর্বোচ্চ লেনদেন

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ২৭ এপ্রিল ২০২৩
টানা ৯ দিন উত্থান, সাড়ে ৫ মাসে সর্বোচ্চ লেনদেন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদের ছুটির পর সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও।

ঈদ পরবর্তী চার কর্মদিবসই পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এছাড়া ঈদের আগেও পাঁচ কর্মদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। সবমিলে টানা ৯ কর্মদিবসই পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসইর তথ্যমতে, আজ মোট ১৫ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা। গত সাড়ে ৫ মাসের মধ্যে যা সর্বোচ্চ লেনদেন। এর আগে, ২০২২ সালের ৯ নভেম্বর ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ ৩২ হাজার টাকা।

Advertisement

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক ৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ১৭ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!