ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ছুটি শেষে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৩, ২৪ এপ্রিল ২০২৩
ছুটি শেষে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা ৫ দিন ঈদুল ফিতরের ছুটি শেষে সোমবার দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে। বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। ফলে টানা ৬ কর্মদিবস ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হলো।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬২ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, আজ মোট ৭ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৩৯৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৫২ লাখ ১৪ হাজার টাকা। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৫৮ কোটি ৫৪ লাখ ১৫ হাজার টাকা।

Advertisement

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক ১০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৩৮টির, অপরিবর্তিত রয়েছে ২০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির।

দিন শেষে সিএসইতে ৩ কোটি ৯৭ লাখ ৬ হাজার ১৯৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৭১ লাখ ৫ হাজার ৮৯৪ টাকার শেয়ার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!