ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

যে কারণে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস অব্যাহত

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২২:০২, ১৮ মার্চ ২০২৩
যে কারণে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস অব্যাহত
ছবি: সংগৃহীত

বৈশ্বিক শেয়ারবাজারগুলোতে ধস অব্যাহত রয়েছে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে অর্থ সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দিচ্ছে অন্যান্য ব্যাংক ও নিয়ন্ত্রকরা। তবু আস্থা ফিরে পাচ্ছেন না বিনিয়োগকারীরা। এতে শেয়ারবাজারগুলোতে ধস থামছে না। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের মাঝারি আকারের সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক গত সপ্তাহে হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকে ধস নামার শঙ্কা তৈরি হয়। সেই রেশ না কাটতেই মার্কিন আঞ্চলিক ছোট আকারের ফার্স্ট রিপাবলিক ব্যাংকে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়। সংকট দেখা দেয় আর্থিক খাতে। বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস নামে।

তারল্য বাড়াতে (নগদ সরবরাহ) এরই মধ্যে ক্রেডিট সুইস ব্যাংকে ৫৪ বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংকে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে অন্যান্য ব্যাংক। সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকও সহায়তা পেয়েছে। তারপরও ব্যবসায়ীদের আস্থা ফিরছে না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!