ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

পশুর হাট এলাকার ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৭:৫৩, ৫ জুলাই ২০২২
পশুর হাট এলাকার ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সব পশুর হাট এলাকার ব্যাংকের কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব ব্যাংকে লেনদেন চলবে। এছাড়া আগামী শুক্র ও শনিবারও ঐসব এলাকার ব্যাংক খোলা থাকবে।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়। হাটগুলোর নিকটবর্তী ব্যাংকের শাখা-উপশাখা ব্যবহার করে পশু বিক্রির অর্থ লেনদেন করেন ব্যবসায়ীরা। এজন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত হাটগুলোর নিকটবর্তী ব্যাংকের শাখা-উপশাখায় বিশেষ ব্যবস্থায় ৭ জুলাই থেকে রাত ৮টা পর্যন্ত লেনদেন চলবে। এছাড়া ঈদের আগের দুদিন শুক্র-শনিবার এসব ব্যাংকের শাখা-উপশাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চলবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরো বলা হয়, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে পশুর হাটে স্বীয় বিবেচনায় ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপন করা এবং সংশ্লিষ্ট শাখা-উপশাখাগুলোতে অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!