ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা আসছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৫, ২ জানুয়ারি ২০২২
এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা আসছে
ছবি: সংগৃহীত

এবার নতুন বছরের শুরুতেই পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম নিয়ে সোমবার (৩ জানুয়ারি) ঘোষণা আসছে। ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। 

রোববার (২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশনের নির্দেশনা সোমবার সকালে ঘোষণা করা হবে।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি চা, এক কেজির দাম ১৬ কোটি  

বছরের শুরুতেই এলপিজির দাম কমিয়েছে ভারত। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডারে ১০২ রুপি কমানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!