ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

নতুন সময়সূচিতে বুধবার থেকে ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ৯ আগস্ট ২০২১
নতুন সময়সূচিতে বুধবার থেকে ব্যাংক লেনদেন
ফাইল ছবি

লকডাউন শিথিল হওয়ার পর আগামী বুধবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন চলবে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে বলা  হয়েছে।
 
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!