ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢামেকের ক্যানটিনের সামনে নবজাতককে কামড়ে খেল কুকুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২০
ঢামেকের ক্যানটিনের সামনে নবজাতককে কামড়ে খেল কুকুর
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যানটিনের সামনে একটি নবজাতকের মরদেহ কামড়ে খাচ্ছিল কুকুর। এ সময় প্রত্যক্ষদর্শীরা মরদেহটি রক্ষা করে। তবে ততক্ষণে নবজাতকটির নিচের অংশ খেয়ে ফেলে কুকুরের দল।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার এসআই মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উদ্ধারের আগে কয়েকটি কুকুরের মুখে ছিল নবজাতকটি। পুলিশ আসার আগে কুকুর ওই নবজাতকের শরীরের নিচের অংশ খেয়ে ফেলে।

জানা গেছে, সকালের দিকে কয়েকটি কুকুর মুখে করে একটি নবজাতক নিয়ে ক্যানটিনের সামনে আসে। লোকজন তা দেখে চিৎকার শুরু করলে পাশে থাকা আনসার সদস্যরা দ্রুত কুকুর তাড়িয়ে নবজাতকটিকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে দেয়। পরে শাহবাগ থানাকে বিষয়টি জানানো হয়। এসআই মহসীন সকাল সাড়ে ৯টার দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/এসআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!