ঢাকা,  বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশে ফিরেছেন নির্যাতনের শিকার সেই হোসনা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৭, ২৮ নভেম্বর ২০১৯
দেশে ফিরেছেন নির্যাতনের শিকার সেই হোসনা
হোসনা আক্তার

নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো সেই হোসনা আক্তার দেশে ফিরেছেন।

বুধবার রাত ১১টা ২০ মিনিটে হোসনাকে বহনকারী সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৪ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হোসনা হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলছের ইউপির আনন্দপুর গ্রামের শফিউল্লাহর স্ত্রী।

আরো পড়ন>> ‘আর পারতাছি না, আমারে বাঁচাও’ 

Advertisement

হোসনার স্বামী শফিউল্লাহ বলেন, দালাল শাহীন মিয়া ও প্রস্তাবিত রিক্রুটিং এজেন্সি আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনের প্রলোভনে পড়ে এজেন্সি আল-সারা ওভারসিস (আরএল-৭৫২) সৌদি যাওয়ার সিদ্ধান্ত নেন হোসনা। তবে সৌদি যাওয়ার পর থেকে সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। পরে এক ভিডিও বার্তায় তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে বাঁচার আকুতি জানান।

শফিউল্লাহ আরো বলেন, ভিডিও বার্তা পাওয়ার পর দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে যাই। কিন্তু হোসনাকে দেশে আনতে দুই লাখ টাকা দাবি করেন তারা। উপায় না দেখে ২৪ নভেম্বর ব্র্যাকের সহায়তা চেয়ে আবেদন করি। এরপর নিরাপদে হোসনাকে দেশে ফেরত আনতে সার্বিক সহায়তার সিদ্ধান্ত নেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!