ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খবর ]

‘আর পারতাছি না, আমারে বাঁচাও’ 

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ২৫ নভেম্বর ২০১৯
‘আর পারতাছি না, আমারে বাঁচাও’ 
ছবি: সংগৃহীত

সৌদি আরবে নির্যাতিত হয়ে বাঁচার আকুতি জানিয়ে এবার আরেক নারী দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা প্রকাশ করেছেন। এর আগে ভিডিও বার্তা প্রকাশ করে দেশে ফিরেছেন সুমি নামের এক নারী। 

হুসনা আক্তার নামে এক গৃহকর্মী এবার ভিডিও বার্তাটি পাঠিয়েছেন। ভিডিওটি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও বার্তায় হুসনা আক্তার বলেন, ‘আমি মোছা. হুসনা আক্তার। আমার দালালে ভালা কথা কইয়া-কামের কথা কইয়া আমারে পাঠাইছে সৌদি। নিজরাল (নাজরান) এলাকায় আমি কাজ করি। আমি আইসা দেখি ভালা না। আমার সাথে ভালা ব্যবহার করে না ওরা। ওরা আমার ওপর অত্যাচার করে। এরার অত্যাচার আমি সহ্য করতে পারি না দেইক্কা কইছি আমি যাইমু গা। এই কথা বলায় ওরা আরো বেশি অত্যাচার করে। আমি এজেন্সির অফিসে ফোন দিছি। অফিসের এরা আমার সাথে খারাপ ব্যবহার করে।’

হুসনা আক্তার বলেন, ‘আমি আর পারতাছি না। তোমরা যেভাবে পারো আমারে বাঁচাও। এরা আমারে বাংলাদেশ পাঠাইতো চায় না। এরা আমারে ইতা করতাছে। অনেক অত্যাচার করতাছে। আমারে ভালা কামের কথা কইয়া পাঠাইছে দালালে। আমারে ইতা করতাছে ওরা। আমি আর পারতাছি না সহ্য করতাম। তোমরা যেভাবে পারো আমারে নেও।’

হুসনা আক্তার হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা। ১৭ দিন আগে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সেখানে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে স্বামী শফিউল্লাকে ভিডিও বার্তা পাঠান।

এ বিষয়ে হবিগঞ্জের ডিসি মোহাম্মদ কামরুল হাসান জানান, নির্যাতনের শিকার নারীর নাম ঠিকানা ও সৌদিতে কোন জায়গায় আছেন সেটা জানাতে হবে। তখন মন্ত্রণালয়ে কথা বলে ফিরিয়ে আনার চেষ্টা করব।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!