শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু ও চারজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই ঢাকার বাসিন্দা।
.png)
এতে আরো বলা হয়, শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮৯ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৪৪ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৪৫।
এ বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চের ২৩ দিনে আক্রান্ত হয়েছেন ২২৬ জন; এ মাসে ৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। একই বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যু হয়েছে।