শনিবার স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। একই সময় ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে ভর্তি হন ১৪ জন।
চলতি মাসের প্রথম ১২ দিনে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৬৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৩৭ জন ও ঢাকার বাইরে ৩৯৫ জন। আর ডেঙ্গুতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
.png)
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।