বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃতদের মধ্যে তিনজনই ঢাকার এবং একজন অন্য জেলার বাসিন্দা। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫৭ জন এবং সারাদেশে ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৯ হাজার ৬৭৩ জন ও সারাদেশে ২ লাখ ১০ হাজার ২০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
.png)
এতে আরো বলা হয়, বর্তমানে সারাদেশে মোট ১ হাজার ২৯৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪১৭ জন এবং সারাদেশে ৭১৭ রোগী হাসপাতালে ভর্তি আছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২৪৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭০ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে থেকে ১৭৩ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩ লাখ ১৬ হাজার ৮৮৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১ লাখ ৮ হাজার ২৮১ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতাল ২ লাখ ৮ হাজার ৬০৮ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৪ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৭৫ জন এবং সারাদেশে ৭১৭ জনের মৃত্যু হয়েছে।