শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৬০৫ জনের মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং ঢাকার বাইরে ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সারাদেশে মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৩ হাজার ৪১৬ জন। এর মধ্যে ঢাকায় ৮৯৭ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৫১৯ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
.png)
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১২৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে ৪১৭ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৭ হাজার ৯১৯ ডেঙ্গুরোগী। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৬ হাজার ২৭৪ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১ হাজার ৬৪৫ জন ছাড়পত্র পেয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ১১৩ জন ও ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৫১ জন।