ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৮, ২১ নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৪
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪ জন। 

এদের মধ্যে ঢাকা সিটির ২২১ জন এবং ঢাকা সিটির বাইরে ৮৬৩ জন। আর মারা যাওয়াদের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৫৩৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯৭ হাজার ৫১২ জন। মারা গেছেন ১ হাজার ৫৬২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৯০৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৫২ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এদের মধ্যে ২৮১ জন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!