ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ১১ মৃত্যু, হাসপাতালে ২৫৯৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৫, ২ অক্টোবর ২০২৩
ডেঙ্গুতে আরো ১১ মৃত্যু, হাসপাতালে ২৫৯৬
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৯৬ জন।

প্রতিদিনের মতো সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার সাত জন। আক্রান্ত ২ হাজার ৫৯৬ জনের মধ্যে ঢাকা সিটির ৬০৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৯৮৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৮৪ জন। মারা গেছেন ১ হাজার ১৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৫৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৬২ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!