ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ২ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ২ লাখ ছাড়াল
ফাইল ফটো

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  এ নিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৮১ জনে পৌঁছেছে।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির চারজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৫২৬ জন রোগী চিকিৎসাধীন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। মারা গেছেন ৯৭৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৩১ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৪৪ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!