ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছুঁই ছুঁই
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৯০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ৮৯৩ জনে দাঁড়িয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যুর পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৬৩ জন।

Advertisement

এর আগে, ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ঐ বছরের ডিসেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়।

২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!