ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

একদিনে ১৪ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে ২৮৬৫ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩
একদিনে ১৪ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে ২৮৬৫ 
ছবি: সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৮৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৫১ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ছয়জন এবং ঢাকার বাইরের আটজন। এ বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৮৪ হাজার ৭১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮ হাজার ১০৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১ লাখ ছয় হাজার ৬১৪ জন।

তাদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৫২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৩ হাজার ৭১৩ জন এবং ঢাকার বাইরের ৯৯ হাজার ৫৩৯ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!