বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কিটগুলো আমদানি করা হয়। এসব কিট আমদানি করেছে মেসার্স ল্যাকটেড ইন্টারন্যাশনাল নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। প্রথম চালানে ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে বলে আমদানিকারক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ফলে ডেঙ্গু পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়েছে। এ কারণেই ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করা হচ্ছে। প্রথম চালানে ১২০০ কেজি কিট আমদানি করা হয়েছে। বর্তমানে কিটগুলো বন্দরেই আছে।
.png)
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বৃহস্পতিবার কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হলে কিটগুলো পরীক্ষণ শুল্কায়ন করা হবে। কাস্টমসের সব ধরনের প্রক্রিয়া শেষে আমদানিকারকের কাছে এসব মালামাল বুঝিয়ে দেওয়া হবে।