ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা

শালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪, ১৮ নভেম্বর ২০২৬
সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা
সংগৃহীত ছবি

ফরিদপুরের সালথায় মাদকের ভয়াবহতা, সন্ত্রাস ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে,বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাওয়াল গ্রামে হাসেম মোল্লার বাড়িতে উপজেলা যুবদলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসেম মোল্লার সভাপতিত্বে ও ইলিয়াস মোল্লার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহবায়ক মিরান মাতুব্বর, খোকন মাতুব্বর, রাসেল শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, বিএনপি নেতা বাকা মাতুব্বর, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ যুবদল,ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/শালথা/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!