ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জীবননগরে বাস-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, আহত ৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জীবননগরে বাস-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, আহত ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে আসিফ (২২) সহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আসিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহরণ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের শহিদুল ইসলামের স্ত্রী।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পাথিলা ঈদগাহের সামনে জীবননগর থেকে দওনগরগামী সড়কে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহরণকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আসিফের অবস্থা গুরুতর হওয়ায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। আহত অন্যদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!