বিক্ষোভকারী চালকরা জানান, কয়েক দিন ধরেই পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পাওয়া যাচ্ছে না গ্যাস।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রী, কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১২টার দিকে মহাসড়ক ছেড়ে দেয় চালকরা। পরে স্বাভাবিক হয় যান চলাচল।
.png)