ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, সিলেটে প্রাণ গেল আরও ৩ শিশুর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ২০ জুলাই ২০২৬
হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, সিলেটে প্রাণ গেল আরও ৩ শিশুর
ফাইল ছবি

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া তিন শিশু হলো—তাসফিয়া, আব্দুল্লাহ ও তানভীর। তাদের সবার বয়সই দেড় বছরের নিচে।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো পজিটিভ রোগী শনাক্ত না হলেও, এ সময়ে আরও ৫৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৪৫ জনের শরীরে ল্যাব-পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত করা গেছে। এ পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন ল্যাব-নিশ্চিত হামের রোগী ছিলেন এবং বাকিরা সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!