ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০, ১৯ জুলাই ২০২৬
পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

‎পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৫০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

‎শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর মহল্লার একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন শুক্কুর। রাত ১২টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন শনিবার স্বজনরা আতাইকুলা থানা পুলিশকে বিষয়টি জানায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রতনপুর এলাকায় একটি জঙ্গলে আব্দুস শুকুরের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন >>> গণভোট এখন বিএনপি আর মানতে চায় না: আখতার হোসেন

‎ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

‎আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।  হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!