ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ১৮ জুলাই ২০২৬
পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় পাবনা সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।  

Advertisement

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় পাবনা সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শিরোপা জিতে নেয় ঈশ্বরদী উপজেলা দল। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!