ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ৯ জুলাই ২০২৬
ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
ছবি: সংগৃহীত

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার করিম নামে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটক শাহরিয়ার করিম (৪৫) ঝিনাইদহের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে ও ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

Advertisement

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিম ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে তার নাম স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ঝিনাইদহ থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানিয়েছেন, আটক শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঝিনাইদহ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাদের কাছে সোপর্দ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!