ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ৪ জুলাই ২০২৬
বরিশালে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাক এবং বরিশালগামী আলিফ পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সাতজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

Advertisement

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!