চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামি এক ছাত্রলীগ নেতা এবং মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) ভোররাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়,প্রভাত আলম (৩২): তিনি দর্শনা শ্যামপুর গ্রামের মৃত ইসলামের ছেলে এবং দর্শনা কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তিনি বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি,ওয়াসিম হোসেন (৩২): তিনি দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের শাজাহান আলীর ছেলে। তিনি একটি মাদক মামলার আসামি।
.png)
দর্শনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”