ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ১৭ এপ্রিল ২০২৬
নরসিংদীতে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব জ্বালানি উদ্ধার করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ অভিযানে নেতৃত্ব দেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে চালানো এ অভিযানে মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে অবৈধভাবে সংরক্ষিত প্রায় ৯ হাজার লিটার ডিজেল শনাক্ত ও উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত এই জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে মাধবদীর ভগিরতপুর এলাকার এম কে সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হয়। এতে মোট ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাজস্ব আদায় হয়। যা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!