ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া ঘাটে তেলবাহী ট্রাক পড়ল পদ্মায়

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ১২ মার্চ ২০২৬
পাটুরিয়া ঘাটে তেলবাহী ট্রাক পড়ল পদ্মায়
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাবনার দাশুরিয়া এলাকা থেকে তেল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। রাতে শাহ মখদুম ফেরি থেকে ট্রাকটি নামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের র‍্যাম্প থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এতে ঘাট এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দল ট্রাকের চালক মো. শরিফুল ইসলামকে জীবিত উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শরিফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা।

নবগ্রাম (পাটুরিয়া) ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, রাতে একটি তেলবাহী ট্রাক ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় চালককে জীবিত উদ্ধার করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!