ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে বেশি দামে সিলিন্ডার বিক্রি, লাখ টাকা জরিমানা 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ৪ মার্চ ২০২৬
মানিকগঞ্জে বেশি দামে সিলিন্ডার বিক্রি, লাখ টাকা জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে দেখা যায়, মিলেনিয়াম ট্রেডার্স এবং মেসার্স ভাই ভাই ট্রেডার্স সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিটি সিলিন্ডার ৩০০ টাকা বেশি দামে বিক্রি করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!