মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম খান কামালের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
.png)
সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সিনিয়র সিটিজেনরা।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞ ও সম্মানিত নাগরিক। আজকের নবীন প্রজন্মই একদিন প্রবীণ হবে। প্রবীণদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করে। তাই প্রবীণদের মর্যাদা ও অধিকার রক্ষায় সমাজের সবাইকে সচেতন হতে হবে।
জানা গেছে, অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।