রোববার (৮ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেলে তিনজন এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও একজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।
.png)
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।