ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনা ১৬০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ৩ মার্চ ২০২৬
বরগুনা ১৬০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক
ফাইল ফটো।

বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযানে দুইটি জবাই করা ১৬০ কেজি হরিণের মাংস ও ৯০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হানিফকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আটককৃত মো. হানিফ (৪৫) পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে৷ 

Advertisement

পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বলেন, আটক মো. হানিফকে আদালতে সোপর্দ করা হয়েছে। জবাই করা হরিণ দুটি মাটি চাপা দেওয়ার প্রস্তুতি চলছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!