ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ৮ জানুয়ারি ২০২৫
হোসেনপুরে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি
নগদ ৩ লাখ টাকা-১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে আমেরিকা প্রবাসী নাজমুল আলমের তিনতলা বাড়ির আশরাফ মঞ্জিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২ জনের ডাকাতদল বাড়ির দেয়াল টপকিয়ে সদর দরজা ভেঙে নগদ ৩ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে।

আমেরিকা প্রবাসী নাজমুল আলমের ভাই তানিম আশরাফি বলেন, তিনতলা বাড়ির নিচতলায় আমার বাবা-মা ও দ্বিতীয়তলায় আমি ও আমার স্ত্রী বসবাস করি। মঙ্গলবার রাত আনুমানিক ২টার পর বাড়ির সামনে মাইক্রোবাস থামিয়ে ১০-১২ জনের ডাকাতদল দেয়াল টপকিয়ে ভেতরে ঢুকে। এরপর সদর দরজা ভেঙে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দ্বিতীয়তলা ও নিচতলার থাকা নগদ ৩ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

Advertisement

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!